shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কাতারে বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুলাই ২০২৩, ১২:৫২

.
.

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের ১০ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) রাতে কাতারের রাজধানী দোহার নাজমায় সংগঠনের কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেন দুই দায়িত্বপাপ্ত নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন মামুন ও কাজি মোহাম্মদ শামিম।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কাতারের নির্বাচনকালীন আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী লিংকন, পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য এম এ সালাম।

বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মো. আকবর হোসেন বাচ্চুকে সভাপতি, আরটিভি কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশকে সাধারণ সম্পাদক এবং এসএ টিভি কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজীবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করেন দুই নির্বাচন কমিশনার।

কমিটির অন্যরা হলেন– সহ সভাপতি এখন টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জিটিভি প্রতিনিধি এম এ সালাম, প্রচার সম্পাদক সজল মালাকার।

নবনির্বাচিত কমিটির কার্যকরী সদস্যরা হলেন– প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি মোহনা টিভি প্রতিনিধি ইউছুফ পাটোয়ারী লিংকন, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি কাজি মোহাম্মদ শামিম ও সম্পাদকমণ্ডলীর সাবেক দুই সদস্য সাদ্দাম হোসেন ও মহিউদ্দিন চৌধুরী।

নবনির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিনের মধ্যে ২০২৩-২৪ মেয়াদের নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেবে বাংলাদেশ প্রেসক্লাব কাতার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।