স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ জুলাই ২০২৩, ১২:১২
ইতালিতে আল ইমরান রানা (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানী রোমে বসবাস করতেন।
জানা গেছে, রোববার (৯ জুলাই) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাস্সেরো সলিতারিও ১১ সড়কে নিজ বাসস্থানে মারা যান। তিনি রমিজ উদ্দিন মাতবরের বড় ছেলে। তার বাড়ি নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের পুরুন গোপননগরে।
তার মৃত্যুতে রোমে নারায়ণগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা মোক্তার রহমান (মাকতুল), সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি রামকানাই সাহা, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেলসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।
রানার মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রবাসীরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com