shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পর্তুগালে চালু হয়েছে বাংলাদেশি ই-পাসপোর্ট সেবা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জুলাই ২০২৩, ১০:৪২

.
.

বাংলাদেশ দূতাবাস, লিসবনে বুধবার (১২ জুলাই) ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স আলমগীর হোসেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা, পর্তুগালে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা, গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দূতাবাসে আয়োজিত ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এছাড়া ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা এবং পর্তুগাল প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা অনুষ্ঠান বক্তব্য রাখেন। পরে সুরক্ষা ও সেবা বিভাগের সচিব কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। 
 
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স আলমগীর হোসেন বাংলাদেশে দূতাবাস, লিসবনে ই-পাসপোর্ট সুবিধা প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে্র সুযোগ্য নেতৃত্বকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পর্তুগালে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি পূরণ হলো, যা পর্তুগালে সদ্য আগত বাংলাদেশিদের নিয়মিতকরণে সহায়তা করবে।

ই-পাসপোর্ট আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে একটি ফরম পূরণ করতে হবে। এছাড়া আবেদন ফরম পূরণের প্রক্রিয়া সহ এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়টি খুব শিগগিরই দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি আকারে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।