স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ জুলাই ২০২৩, ১০:৫৯
২০২৩ সালের নিউ সাউথ ওয়েলস ভলান্টিয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন নাইম আবদুল্লাহ। আগামী ১১ সেপ্টেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
ভলান্টিয়ার অব দ্য ইয়ার অস্ট্রেলিয়ার কমিউনিটিতে ইতিবাচক কাজে এক সম্মানজনক পুরস্কার। মূলত সাংগঠনিক ও ব্যক্তিগত আয়োজনের মাধ্যমে জনকল্যাণে সমাজে নিঃস্বার্থভাবে যারা অবদান রাখেন, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ বার্ষিক ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
নাইম আবদুল্লাহ একজন প্রবীণ প্রবাসী সাংবাদিক। একজন নিবেদিত সাংবাদিক হিসেবে তিনি প্রবাসে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ও তার মূলধারাকে বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com