shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় নতুন সম্ভাবনা বাংলাদেশের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জুলাই ২০২৩, ১২:০২

.
.

ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ, পেশাভিত্তিক মানবসম্পদ প্রেরণ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করতে সারাওয়াক বিজনেজ ফেডারেশেনের সঙ্গে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চুক্তি সই হয়েছে।

১৩ জুলাই মালয়েশিয়ার সর্ববৃহৎ রাজ্য সারওয়াকের রাজধানী কুচিং এ সারাওয়াক বিজনেজ ফেডারেশেনের অফিসে এই চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার এবং সারাওয়াক বিজনেজ ফেডারেশেনের প্রেসিডেন্ট আবাং হাজী আব্দুল করিম বিন তুন দাতুক আবাং হাজী ওপেং।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এসবিএফ সারাওয়াকের ২১টি শীর্ষ শিল্প ও ব্যবসায়ী সংগঠনকে প্রতিনিধিত্বকারী একটি সংস্থা হিসাবে কাজ করে যার মূল উদ্দেশ্য হলো ব্যবসার প্রসার, ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা এবং ব্যবসায়ী সম্প্রদায়কে প্রভাবিত করে এমন সমস্ত বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।

এছাড়াও রাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে তরুণ উদ্যোক্তা এবং ব্যবসার পরামর্শদাতা হিসেবে এবং সরকারি-বেসরকারি সেক্টরের/স্টেকহোল্ডারদের মধ্যে একটি সক্রিয় সেতুবন্ধ হিসেবেও এসবিএফ মুখ্য ভূমিকা পালন করে থাকে।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্যে ব্যবসায়িক শীর্ষ সম্মেলন, ব্যবসায়িক প্রতিনিধিদের পরিদর্শন, বাণিজ্য মেলা, ব্যবসায়িক নেটওয়ার্কিং ইত্যাদি আয়োজন করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।

এছাড়াও সারাওয়াকের বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী সংগঠনের চাহিদার আলোকে দক্ষ মানবসম্পদ নিয়োগ, বাংলাদেশি ছাত্র ও পেশাভিত্তিক কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা, সেমিনার বা অন্যান্য শিক্ষামূলক উদ্যোগ, অভিজ্ঞতা বিনিময়সহ সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন ও সারাওয়াক বিজনেজ ফেডারেশন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে।

এর আগে ১২ জুলাই রাজ্যর প্রিমিয়ার (রাজ্য সরকার প্রধান) পাটিঙ্গি তান শ্রী আবাং জোহারি তুন ওপেং ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ারের সঙ্গে বৈঠকে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার জন্য বাংলাদেশ থেকে পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ গ্রহণসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং দ্বিপক্ষিক সকল বিষয়ে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে সারাওয়াক রাজ্যকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে এই চুক্তির মাধ্যমে মালয়েশিয়ার এই অঞ্চলের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, সারাওয়াক বিজনেজ ফেডারেশন এবং অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সারাওয়াকের সেক্রেটারি জেনারেল জনাথান চাই ভুন টকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।