shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

লন্ডনে কুমিল্লা স্পোর্টিং ক্লাবের লোগো উন্মোচন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জুলাই ২০২৩, ১২:০৪

.
.

যুক্তরাজ্যে প্রবাসী কুমিল্লাস্থ খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশ এবং অটুট বন্ধ আরও দৃঢ় করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘কুমিল্লা স্পোর্টিং ক্লাব’। ক্লাবটির যাত্রা উপলক্ষে গত শনিবার লন্ডনের ক্যানারী ওয়ার্ফের অভিজাত একটি হোটেলে জার্সি ও লোগো উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। জার্সি উন্মোচন অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান।

লন্ডনে বসবাসরত কুমিল্লাবাসীকে কুমিল্লা স্পোর্টিং ক্লাবকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আকম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, ব্রিটেনে এই ক্লাবটি তাদের কার্যক্রমের মাধ্যমে কুমিল্লাকে নতুনভাবে ক্রীড়াঙ্গনে তুলে ধরতে পারবে। এ সময় তিনি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমানসহ ক্লাবটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবধরনের খেলাধুলার সুযোগ নিয়ে কুমিল্লা স্পোর্টিং ক্লাবে যুক্তরাজ্যস্থ কুমিল্লাবাসীরা সদস্য হতে পারবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মধ্যে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থা করবে ‘কুমিল্লা স্পোর্টিং ক্লাব’। এছাড়া কুমিল্লা জেলার মেধাবী খেলোয়াড়দের ব্রিটেনে খেলাধুলার সুযোগ সৃষ্টিতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন।

প্রতিবারের মতো এ বছরও লন্ডনে অনুষ্ঠিতব্য ডিস্ট্রিক্ট ক্লাব টুর্নামেন্টসহ বিলেতের বিভিন্ন টুর্নামেন্টে ক্লাবটি অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ক্লাবের কর্মকর্তারা। এছাড়া ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ব্রিটেনে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলাগুলোকে নিয়ে টুর্নামেন্টে চালু করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে বছরজুড়ে প্রবাসীদের জন্য পুনর্মিলন, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি ক্লাবের জার্সি এবং লোগো আগত অতিথিদের মধ্যে তুলে ধরেন। এ সময় ক্লাবের উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান কবির, খালেদুল ইসলাম খালেদ, সাফি, রাজীব হাসান, শৈশব আহমেদ, মিলন শাহাদাতসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।