shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

আওয়ামী লীগের উপকমিটির সদস্য হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুলাই ২০২৩, ১১:৪২

.
.

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত এবং বিখ্যাত সিভিস হেলথের সফ্‌টওয়ার ইঞ্জিনিয়ার জেড ও জয়। 

রবিবার (১৬জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
শিক্ষাগত জীবনে তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনলজি থেকে কম্পিউটার সিস্টেম টেকনলজির উপর গ্রাজুয়েশন করেছেন। একই কলেজ থেকে তিনি ইংরেজী সাহিত্যের উপর প্রতিযোগিতামূলক আর্টিকেল লিখে আউট স্ট্যান্ডিং রাইটার খেতাবে ভুষিত হন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিজনেস ইনফরমেশন এন্ড ম্যানেজমেন্টের উপর এডভান্সড ডিপ্লোমা করেছেন। 
 
জয় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।