স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ জুলাই ২০২৩, ১০:৪২
মালদ্বীপে সংবর্ধিত হলেন বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দিন।
শনিবার মালদ্বীপ আওয়ামী লীগের আয়োজনে রাজধানী মালের সিক্সটি সিক্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজালাল শিকদার। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সাদেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাডভোকেট সোহানা তাহামিনা, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মাহবুবুল্লাহ কিসমত, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ, ফোর এল ইন্টারন্যাশনালের সিও এবং প্রবাসী ব্যবসায়ী মো. হাদিউল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ৬ দফা সহ ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও মুক্তিযুদ্ধসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। যারা জাতির পিতাকে সশরীরে দেখেনি আলহাজ্ব মহিনুদ্দিনের মাঝে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির হোসেন, মো. ফাইজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, সহপ্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজু।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, মালদ্বীপ আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধিত আলহাজ্ব মইনুদ্দীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে আগত অতিথিদের নিয়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com