shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

দক্ষিণ আফ্রিকায় আ.লীগের নবনির্বাচিত কমিটির সংবাদ সম্মেলন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জুলাই ২০২৩, ১০:৫৩

.
.

আসন্ন ব্রিক্‌স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে দক্ষিণ আফ্রিকা শাখায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) জোহানসবার্গের মেফেয়ারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম ফারুক, সাধারণ সম্পাদক আবু নাসের হাজারি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, মোশাফর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক নবনির্বাচিত কমিটি ও সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে দক্ষিণ আফ্রিকা আ.লীগ ও অঙ্গসংগঠনগুলো প্রস্তুত ও সর্তক অবস্থানে আছে।

দক্ষিণ আফ্রিকা আ.লীগের নবনির্বাচিত কমিটির সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা আ.লীগের  উপদেষ্টা মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি সেলিম আদনান, সহ-সভাপতি আজিজ কামাল, সহ-সভাপতি নাসির উদ্দিন, জাকির হোসেন, আব্দুল  মতিন ভূঁইয়া, হাজি নোমান সরকার, কাজী নজরুল, মহসিন আলী রিপন, শেখ রাহিদুল ইসলাম জনি ও অর্থ সম্পাদক মাহবুব আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।