স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ জুলাই ২০২৩, ২৩:১৬
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে পবিত্র আশুরা পালিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে পবিত্র আশুরার রাত হিসেবে গণ্য হয়।
আমিরাতে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে বিশেষ পূণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল করেন।
মহররম মাসের ১০ তারিখ কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় পবিত্র আশুরা। তবে ইসলামের ইতিহাসে এ দিনটি অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে রয়েছে।
আশুরা উপলক্ষ্যে দুটি রোজা রাখতে হয়। শরিয়তের বিধান হলো- মহররমের ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ দুটি রোজা রাখা। কেননা ইহুদিরা একটি রোজা রাখে। তাদের বৈসাদৃশ্যের জন্য দুটি রোজা রাখার কথা বলা হয়েছে। (মুসনাদে আহমদ: ২১৫৪)
প্রতিবছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবেন।
অনেকে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য এ রাতে নফল নামাজ আদায় করে থাকেন। এই পৃথিবী সৃষ্টি, হযরত আইয়ুব (আ.)-এর কঠিন পীড়া থেকে মুক্তি, হযরত ঈসা (আ.)-এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনায় মহররম মাসের ১০ তারিখ ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় ও মহিমান্বিত একদিন।
পৃথিবীর মহাপ্রলয় বা কিয়ামতও মহররম মাসের ১০ তারিখে ঘটবে বলে ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com