স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ জুলাই ২০২৩, ২৩:৩৪
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দূতাবাসের কার্যালয়ে অসুস্থ প্রবাসী সেন্টু মিয়াকে প্লেনের টিকিট হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আর্থিক সংকটের কারণে তিনি দেশে যেতে পারছেন না।
হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ জরুরি ভিত্তিতে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী সেন্টু মিয়াকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি এয়ার টিকিট হস্তান্তর করেন।
এ সময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।
সেন্টুর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি কিছুদিন ধরে চোখে দেখতে পারছেন না এবং তার চোখের অপারেশনের জন্য দেশে যেতে দূতাবাসের সহযোগিতার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com