স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জুলাই ২০২৩, ১১:৪৫
জার্মানিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জার্মান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় বার্লিনের একটি হোটেলে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আউয়াল খান, সাহারিয়ার নিপু, নাজিম উদ্দিন, আরিফ, ইকবাল আবির, রিয়াজুল, রেদোয়ান, সালমানসহ আরও অনেকেই।
বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও আধুনিক, স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখা হাসিনার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
জার্মান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আউয়াল খানের নেতৃত্বে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com