shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের পিঠা উৎসব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ আগস্ট ২০২৩, ১০:৫৬

.
.

অস্ট্রেলিয়ার সিডনীতে বসবাসকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের কৃষিবিদরা মাউন্ট আনানের অস্ট্রেলিয়ান বোটানিক্যাল গার্ডেনে এক পিঠা উৎসবের আয়োজন করে। 

শীতের রৌদ্র উজ্জ্বল দিনটিতে চুই পিঠা, ভাপা পিঠা, কলা পিঠা, তালের পিঠা, চিতই পিঠা সহ ১২ রকমের পিঠার সাথে ছিল সুটকি ভর্তা, পুলি পিঠা, নারিকেলি পিঠা সহ নাম না জানা সব পিঠা। 

রবিবার (৩০ জুলাই) দুপুরের খাবারের আয়োজনে ছিল দুই রকমের বিরিয়ানি ও চিকেন কারি, সবজি খিচুরি, মাটন কারি, মাছ ভর্তা, পোলাও সাথে দই সহ হরেক পদের মিস্টি। ভরপুর খাওয়া দাওয়া শেষে শিল্পী কবির চাও রুবেলের মন মাতানো গান ও নাচের সাথে অন্য দেশীরাও অংশগ্রহণ করে। 

বিথীর পরিবেশিত গান সবাইকে বিশ্ববিদ্যালয়ের সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আয়োজক কমিটি একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য রুমানা ইয়াসমিন ও সেতু সুমনসহ অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।