shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কানাডায় ‘ও সোহাগী’ ও ‘নিরুদ্দেশ’ চলচ্চিত্রের প্রদর্শনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ আগস্ট ২০২৩, ১২:১৯

.
.

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ‘ও সোহাগী’ ও ‘নিরুদ্দেশ’ চলচ্চিত্র। এর আগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

শনিবার (৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। ও সোহাগী চলচ্চিত্রটি ইতোমধ্যে দেশ-বিদেশের ১৪টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।

এ সময়ে চলচ্চিত্রের নির্মাতা বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সাবেক মহা-পরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পটভূমিতে বক্তব্য রাখেন। তিনি বলেন, ও সোহাগী- সিনেমাটি স্বপ্নবঞ্চিত নারী-শিশুর বৃত্তাকার জীবনের বিয়োগান্ত উপাখ্যান। বিশ্বময় সমাজের সব জায়গায় আমাদেরই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময় পুরুষের ঘৃণ্য লালসা ও ভয়াল পাশবিকতার থাবা ভালোবাসার অগণিত শিশু, কিশোরী ও নারীর স্বপ্ন-সম্ভাবনাকে গ্রাস করে অবলীলায়। আবহমানকালের ক্ষয়িষ্ণু বাস্তবতায় হৃদয়ের বেদনা ও অপূর্ণ জীবনের অব্যক্ত বিলাপ এ কাহিনীতে রূপক ও বহুস্তর জাদুময় ব্যঞ্জনায় প্রকাশিত।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, ড. জাহাঙ্গীরের মতো চলচ্চিত্র নির্মাতা আমাদের বর্তমান সমাজে খুবই প্রয়োজন। পরবর্তী প্রজন্মের জন্য তার এ ধারা অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লাহ রফিক বলেন, ও সোহাগী চলচ্চিত্রে বাংলাদেশের নারী সমাজের দুর্দশার সঠিক চিত্র ফুটে উঠেছে। 

প্রকৌশলী সাইফুল ইসলাম রিপন বলেন, ড. জাহাঙ্গীরের মতো একজন গুণী নির্মাতাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। তার চলচ্চিত্রে বর্তমান সমাজের সঠিক চিত্র ফুটে উঠেছে। 

বিশিষ্ট রম্য গল্পের লেখক বায়াজিদ গালিব বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জাহাঙ্গীর একজন সফল চলচ্চিত্র নির্মাতা। তার সান্নির্ধ্যে দীর্ঘদিন কাটিয়েছি, আমরা একসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে কাজ করেছি, কিন্তু তার এমন বিরল প্রতিভার কথা জানা ছিল না। আজ তার নির্মিত চলচ্চিত্র দেখে আমি মুগ্ধ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির পক্ষ থেকে ড. মোহাম্মদ জাহাঙ্গীরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ড. জেবুন্নেসা চপলা। অনুষ্ঠানে ক্যালগেরির বিশিষ্ট ব্যক্তি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নির্মিত এবং নির্মাণাধীন স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র সাতটি। প্রকাশিত গ্রন্থ ২২টি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।