স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ আগস্ট ২০২৩, ২৩:৫৩
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাসের হল রুমে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণে এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপরে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরা।
এসময় প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এটার্চি ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা, বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com