shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে আওয়ামী লীগের সংবর্ধনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ আগস্ট ২০২৩, ০০:০২

.
.

মালদ্বীপ আওয়ামী লীগের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (৭ আগস্ট) দি ডেক রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নূরে আলম রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি দুলাল মাদবর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, মোসাম্মৎ সুরাইয়া তালুকদার মনিকা (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ট্রাস্ট ব্যাংক লিমিটেড), ফেনীর ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফিরোজ আলম রিগ্যান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ ন্যাশনাল ব্যাংকের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমান, ইউএস বাংলা গ্রুপের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মদিনা জামাত মালদ্বীপের আহ্বায়ক মোহাম্মদ আল-আমিন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সাদেক, মো. মনির হোসেন, ফাইজুর রহমান, শাহজালাল সিকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ভুঁইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নূরে আলম ভুঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক গাজী জাহিদ, উপ অর্থ-বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক এনামুল হক জাকির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য তোফাজ্জল হোসেন, মানিক হোসেন, বিলাল হোসেন, পারভেজ,  আশিক, তুষার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।