স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ আগস্ট ২০২৩, ১১:২২
সিডনিতে গত রবিবার গুড সিটিজেন ওয়ার্ক (জিসিডব্লিউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় কাজের সন্ধান, বাসস্থান, নিরাপত্তা, নতুন সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং সাময়িক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি ট্যাক্স, এবিএন ও সুপারের বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মূল্যবান পরামর্শ ও তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশেষজ্ঞরা।
গুড সিটিজেন ওয়ার্কের আয়োজক কমিটি অতিথি বক্তা ড. নার্গিস বানু, আশরাফ এরিস, নাবিলা বানু, এনামুল হক এবং শেখ ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান।
আয়োজক কমিটির পক্ষে গুড সিটিজেন ওয়ার্কের সভাপতি সুলতানা আক্তার জানান, কর্মশালাটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের অত্যাবশ্যক জীবন দক্ষতা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের প্রবাসে ভবিষ্যৎ চলার পথ সুগম করতে সাহায্য করবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com