স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৩, ১৯:০৩
কাতারের নতুন শিল্পনগরী বিরকাত আল আওয়ামির এলাকায় প্রবাসীদের বিনিয়োগে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দুই বাংলাদেশি প্রতিষ্ঠান ‘অফবিট রেস্টুরেন্ট’ এবং ‘হ্যালো সুপার মার্কেট’
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বাংলাদেশি আলী আহমেদ মিঠুকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠান দুটির শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, দূতাবাসের কাউন্সিলর তন্ময় ইসলাম ও দুতালয় প্রধান নাসির উদ্দীন।
সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর পরিচালনায় উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মো. ইসমাইল মিয়া, মো. শাহ আলম, মো. সোলেমান গনি, সাংবাদিক ইউছুফ পাটোয়ারী লিংকন ও মোল্লা রাজ রাজিব।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রবাসীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কাতারে বাংলাদেশি পণ্যের বিপণনের নতুন বাজার সম্প্রসারণ হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com