shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রার্থনা

  হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩, ২৩:১৫

.
.

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম  শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস গত ১১ আগষ্ট জুমার নামাজের পর ইসলামিক সেন্টারে এক দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ।খবর বাপসনিউজ ।এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
 
মোনাজাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে মিশনের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
 
১৫ আগস্ট জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।