ই এম আকাশ, কাতার ১২ আগস্ট ২০২৩, ২৩:১৯
দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম৷ এই উপলক্ষে কাতার থেকে নির্বাচিত সদস্যদের ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন বাবু৷
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কাতার শাখার সভাপতি মোহাম্মদ জাহানে আলম। সঞ্চালনায় সাধারণ সম্পাদক জাফর উল্যাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস উপ অর্থসম্পাদক আবদুল্লাহ মাসুম। উপ আইন সম্পাদক অভিভূঞা। উপ শিক্ষা সম্পাদক কাজী আফছার। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহন খান মোশাররফ শামীম,শেখ ফরিদ,দিদারুল আলম ও ফেনী সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীদের স্বার্থে সারা পৃথিবীব্যাপী এই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে৷
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com