shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে ভিসা প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ আগস্ট ২০২৩, ১২:২৬

.
.

ভিসা প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

তিনি জানান, এসব প্রতারকদের খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভিসার জন্য বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রদূত।

মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ দূতাবাস কুয়েতের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রবাসীদের সতর্ক করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ইমো ও হোয়াটসঅ্যাপে যারা ভিসা প্রতারণার কাজ করে যাচ্ছেন, তাদের খোঁজ নিচ্ছি, যদি জানতে পারি তারা এসবের সঙ্গে জড়িত তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে যারা না জেনে না বুঝে ইমো ও হোয়াটসঅ্যাপে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করছেন তাদেরও সতর্ক করছি। এই ধরনের কোনো কর্মকাণ্ডে আপনারা যুক্ত হবেন না, কারণ টাকা নেওয়া যেমন অবৈধ, তেমনি টাকা দেওয়াও অবৈধ।

তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায়, ব্যবসা-বাণিজ্য করার জন্য প্রবাসীরা নিজেদের মধ্যে আর্থিক লেনদেন করে থাকেন, যার কোনো লিখিত প্রমাণ তারা রাখেন না। পরবর্তীতে যখন সমস্যা হয় তখন তারা দূতাবাসে এসে অভিযোগ করেন। তাদের উচিৎ ব্যবসা বা অন্য কোনো কাজে লোন দিয়ে থাকলে তার লিখিত ডকুমেন্ট এবং সাক্ষী রাখা।

প্রলোভনে প্রবাসীদের পা না দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, যারা কোম্পানিতে আছেন তাদের অনেককে প্রলোভন দেখায় যে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে। তাদের জানা উচিৎ তারা যেই কোম্পানিতে আছেন, সেই কোম্পানির ভিসায় ট্রান্সফার হবে কি না, এটা আগে খোজ নেওয়া দরকার। মিথ্যা প্রলোভনে পা দিয়ে শুধুমাত্র কথার আশ্বাসে যাতে টাকা-পয়সা লেনদেন না করেন। যদি কেউ এমন প্রলোভন দেখায় তাহলে তাদের বিরুদ্ধে দূতাবাসে এসে অভিযোগ করুন। দূতাবাস তার ব্যবস্থা নেবে।

কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে বিএমইটি কার্ড থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদের প্রতিমাসে ২৫০০ টাকা দিচ্ছে। এটা মোটেও সত্য নয় বলে জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, তবে এই কার্ড থাকলে কিছু সুযোগ-সুবিধা সরকার থেকে পাওয়া যায়। যেমন লোন প্রাপ্তির ক্ষেত্রে, শিক্ষাবৃত্তির ক্ষেত্রে কিংবা প্রবাসী মারা গেলে তার পরিবার কিছু সুবিধা পায়।

রাষ্ট্রদূত আরও বলেন, অনেকে প্রবাসে বসে দেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছেন, তাদের অনুরোধ করবো আপনারা এমন কিছু করবেন না যার কারণে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনারা রেমিট্যান্স যোদ্ধা। আপনাদের রেমিট্যান্স দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।