shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

যুবদল সভাপতির মায়ের মৃত্যুতে মালয়েশিয়ায় মিলাদ মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ আগস্ট ২০২৩, ১১:৫৫

.
.

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মাতা সালমা খাতুনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে দলটির মালয়েশিয়া শাখা। 

বাদল কারার ও জসিম উদ্দিনের সঞ্চালনায় মঞ্জু খাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, ফজলুল করিম সোহরা, কাজী সালাহউদ্দিন, মির্জা সালাহউদ্দিন, এস, এম বশির আলম, রমজান আলি, নুরে সিদ্দিকি সুমন জাহাঙ্গীর হাওলাদার, হেলাল শিকদারসহ শতাধিক নেতাকর্মী। 

অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বুকিত বিনতাং বাংলাদেশি মসজিদের ইমাম মাওলানা আবু তাহের। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবাসীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মাতা মোসা: সালমা খাতুন গত ১২ আগস্ট সন্ধ্যা ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।