shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ আগস্ট ২০২৩, ১২:১৬

.
.

ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

দিনের শুরুতে রাষ্ট্রদূত মো. আব্দুল হাই জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্য, ১৫ আগস্ট নিহত অন্যান্য শহিদ ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের (মিনিস্টার) রাজনৈতিক ও মিশন উপপ্রধান মিজ মালেকা পারভীন, এনডিসি, মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ, ইকনোমিক মিনিস্টার সৈয়দ রাশেদুল হোসেন এবং কাউন্সেলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী। অনুষ্ঠানে ‘বাঙালির কাল রাত’ শীর্ষক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক ব্যাংককস্থ ইসলামিক সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন এবং এতিম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ মাসূমুর রহমান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।