স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ আগস্ট ২০২৩, ১২:২৯
ই এম আকাশ, কাতার প্রতিনিধি
জাতীয় শোক দিবস ২০২৩ এবং স্বধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব রাজের, সংগঠনের সভাপতি
মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম৷
বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল মিয়া, উপদেষ্টা ওমর ফারুক চৌধুরী , সৈয়দ আনা মিয়া, জসিম উদ্দিন দুলাল, শফিকুল ইসলাম প্রদান, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আল আমিন খান, সিনিয়র সভাপতি মো: আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত খান৷
এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বঙ্গবন্ধু পরিষদ কাতারে সভাপতি জাকির হোসেন বাবু, কমিউনিটি নেতা কফিল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সেলিম,কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ, সিনিয়র সহ- সভাপতি গোলাম মাওলা হাজারি, জাসদ কাতারএর সাধারণ সম্পাদক তৌফিক ই চৌধুরী, কমিউনিটি নেতা মহিউদ্দিন চৌধুরী, ফারুক মোল্লা প্রমুখ৷
এ সময় রাষ্ট্রদূত সকলের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রবাসের মাটিতে সবাইকে কাতারের আইন কানুন মেনে চলার পরামর্শ দেন৷
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com