shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের প্রীতি সমাবেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ আগস্ট ২০২৩, ১২:০০

.

দক্ষিণ আফ্রিকার নর্দ্দানকেপ প্রদেশে কুরুমান এলাকায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সম্প্রীতি স্থাপনে উদ্দেশ্যে স্থানীয় কমিউনিটির উদ্যোগে দিনব্যাপী প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট (রবিবার) নর্দ্দান কেপ কুরুমান এলাকার একটি রিসোর্টের হলরুমে সমঝোতা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।  মমিনুল হক মমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ পরিষদ আরগানাইজেশনে ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেজাউল করিম ফারুক,মোশাফর হোসেন ।আব্দুল মান্নান, আব্দুল মতিন, বাহার উদ্দীন, জাফর আলম, একেএম লোকমান হোসেন আপু।

প্রবাসীদের প্রীতি সমাবেশে গণ আলোচনায় তারা বলেন, দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন সমস্যার পাশাপাশি সম্ভাবনা কম নয় সেদিকে নজর দিতে হবে। ব্যবসায়ী সুযোগগুলো সচেতনভাবে কাজে লাগাতে দক্ষতা অর্জন করতে হবে। এখানে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে। শিক্ষা ও প্রযুক্তির বিকাশ কাজে লাগিয়ে  আমাদের এগিয়ে থাকতে হবে। নিজেদের মধ্যে দন্ধ দূরত্ব না বাড়িয়ে সবাইকে মিলেমিশে চলতে হবে।

এতে প্রবাসীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে উম্মক্ত আলোচনা করেন। প্রবাসীদের দিনব্যাপী প্রীতি সমাবেশে নর্দ্দান কেপের মাফিকং, কুরুমান এলাকার প্রায় আড়াই শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন, মোঃ আকরাম, সবুজ  সোহেল,তাইজুল, বাদল, শাকিল, কালাম, জাহেদ, রুবাল রাসেল, সফিক প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।