স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ আগস্ট ২০২৩, ১৯:৫৯
সংযুক্ত আরব আামিরাতের শারজাহতে মোহাম্মদ লোকমান হোসেন মিয়াজী নামে এক চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
সোমবার (২১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে শারজাহ আল-কাসমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শারজাহ’র হালোয়ান এলাকার আল সালেহ পেইন্ট এন্ড সেনেটারী ওয়্যার ট্রেডিংয়ের একজন স্বত্বাধিকারী ছিলেন।
মৃত লোকমান হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুহুরীহাট বটতল এলাকার কোব্বাদ আহমদ সওদাগরের ছেলে।
মৃতের সহকর্মী ও প্রবাসীরা জানান, শনিবার (১২ আগস্ট) ব্রেইন স্ট্রোক করে শারজাহ আল-কাসমি হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যতে প্রবাসীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com