shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি এ আই ল্যাবের প্রধান গবেষকের সাথে মতবিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ আগস্ট ২০২৩, ২০:২৫

.

সৌদি আরবের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকেন্দ্রের প্রধান গবেষক বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এহসান হকের সাথে মতবিনিময় করেছেন দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মো. আবুল হাসান মৃধা। এ সময় দূতাবাসের মিনিস্টার এস এম রাকিবুল্লাহ ও প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 
আজ রিয়াদে সৌদি ডেটা অ্যান্ড এআই অথোরিটি এর অফিসে এহসান হকের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় এহসান হক জানান সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে ইতিমধ্যেই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ২০৩০ সালের মধ্যে সৌদি ভিশন বাস্তবায়নের পাশাপাশি সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, সৌদি আরবের নতুন মেগা প্রকল্প ও জাতীয়ভাবে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার নিয়ে কাজ শুরু করেছে। আগামী দিনে এ সেক্টরে সৌদি আরব নিজের ব্যাপক উন্নতি প্রত্যাশা করছে। 

এ সময় দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মিশন উপপ্রধান জানান বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নে সৌদি আরবের সাথে একযোগে কাজ করতে পারে। এছাড়া বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ডিজিটাল কোপারেশন অর্গানাইজেশন (DCO) এর সদস্যপদ গ্রহনে কাজ করছে, যাতে সৌদি আরবের সাথে আগামীদিনে ডিজিটাল প্রযুক্তি উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, যাতে দুদেশই উপকৃত হতে পারে। 

বিজ্ঞানী ও গবেষক এহসান হক বলেন, বাংলাদেশ থেকে অভিবাসী কর্মীরা সৌদি আরবে আসার পূর্বে আরবি বা ইংরেজি ভাষা কিছুটা শিখে আসলে এবং যেকোন কারিগরি দক্ষতা অর্জন করে আসলে ভালো চাকুরী পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তরুণদের প্রশিক্ষিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। 

এহসান হক বলেন, আগামী দিনে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখবে। এ সকল ক্ষেত্রে সৌদি ডেটা অ্যান্ড এআই অথোরিটির সাথে বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।