shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১

.

জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রয়াত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখা। সংগঠনের সভাপতি দাতু আব্দুল রউফ লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জোসেফ, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া সভাপতি নাজমুল ইসলাম বাবুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি এম এম মামুন অর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল, সহ-সভাপতি মো. আব্দুল বাতেন, মো. সোহাগ মিয়া, কাজী জুলফিকার, যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা কাজী, মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, মো. মোখলেছ মহিউদ্দিন, সাইফুল ইসলাম সিরাজ, ছাত্রলীগ নেতা মওদুদ মোল্লা প্রমুখ ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রদীপ কুমার বিশ্বাস, মো. রমজান, মো. জাকির হোসেন, এস এম জাকির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মো. সৌরভ ও প্রকাশনা সম্পাদক বাপ্পি কুমার দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তার পরিবারবর্গ এবং ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।