shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

এবার মালয়েশিয়ায় মুক্তি পেল ‌‘প্রিয়তমা’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫

.

যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার মালয়েশিয়ায় মুক্তি পেল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। 

বুধবার রাজধানী কুয়ালালামপুরে পেট্রনাস টুইন টাওয়ারে টিজিভি সিনেমা হলে প্রিমিয়ার শো'র মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হলো ‘প্রিয়তমার’ চিত্রায়ন।

সিনেমাটির মুক্তির খবরে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। গত ২৫ আগস্ট মালয়েশিয়া সেন্সর থেকে চলচ্চিত্রটি ছাড়পত্র পায়। 

৩১ আগস্ট (বৃহস্পতিবার) মালয়েশিয়ার স্বাধীনতা দিবস থেকে দেশটির টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, টিএসআর সিনেমাক্স শাহআলম, এ-ই সিনেমাক্স সেরেম্বান, এমএমসি প্রানগিন মল পেনাং, এমএমসি সিটি স্কয়ার জোহর প্রেক্ষাগৃহে প্রবাসীরা ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখতে পাবেন বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস’র পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন নিপু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।