shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাজ্যের রয়েল মেরিনে উপদেষ্টা হিসেবে যোগদান করলেন বাংলাদেশের প্রকৌশলী সুশান্ত দাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫

.

বাংলাদেশের প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত যুক্তরাজ্যের রয়েল মেরিনে পরিবেশ-স্বাস্থ্য-অগ্নি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগদান করলেন। যুক্তরাজ্যের মিনিস্ট্রি অব ডিফেন্সের এক নিয়োগপত্রে এ তথ্য জানা গেছে।

ইতিপূর্বে সুশান্ত ব্রিটিশ আর্মির একজন ক্যাডেট ইন্সট্রাকটর হিসেবে কর্মরত ছিলেন। নতুন নিয়োগের পর তিনি রয়েল মেরিনের ৩ কমান্ডো বিগ্রেডের ৩০ কমান্ডো গ্রুপের প্লিমাউথের ব্যারাকে কর্মরত থাকবেন।

সুশান্ত দাস গুপ্তের জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর সুশান্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসএসি ইঞ্জিনিয়ারিং পাস করার পর ২০০৩ সালে ইপিসিটি নামক ইঞ্জিনিয়ারিং ফার্মে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরে উচ্চ শিক্ষায় যুক্তরাজ্য যাওয়ার আগ পর্যন্ত সফলতার সাথে সহকারী প্রকৌশলী হিসেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগে চাকরি করেন। যুক্তরাজ্যের ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করার পর দীর্ঘদিন টেকশেড নামক একটি ইঞ্জিনিয়ার ফার্ম পরিচালনা করেন। পেশাগত জীবনে সুশান্ত আমেরিক্যান অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ার, ইনস্টিটিউট অব সিভিল ইঞ্জিনিয়ার, চাটার্ড ইনস্টিটিউট অব বিল্ডিং, চাটার্ড ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ এবং ইনস্টিটিউট অব অকুপেসনাল হেলথ’র সদস্য। ২০০৬ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।