shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মোবাইল বিল বকেয়া থাকলেও কুয়েত ছাড়তে পারবেন না প্রবাসীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৬

.

ট্রাফিক জরিমানা, পানি ও বিদ্যুৎ বিলের পর এবার মোবাইল বিল পরিশোধও বাধ্যতামূলক করতে যাচ্ছে কুয়েত সরকার। এসব বিল পরিশোধ না করলে প্রবাসীদের কুয়েত বিমানবন্দর থেকে ভ্রমণের অনুমিত দেওয়া হবে না। বিল পরিশোধের ব্যবস্থাও বিমানবন্দরে  রেখেছে কর্তৃপক্ষ। নতুন আইনটি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে।

রবিবার (২৭ আগস্ট) কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, প্রবাসীরা দেশ ছেড়ে যাওয়ার আগে তাদের কাছ থেকে বিল সংগ্রহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে পৌঁছেছি। প্রবাসীদের নতুন আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।

কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আহমেদ আল-মেজরেন বলেন, এই ব্যবস্থাটি কয়েক দিনের মধ্যে কার্যকর করা হবে। প্রবাসীরা সাহেল অ্যাপ্লিকেশন, মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://moc.gov.kw) বা বিমানবন্দরে যেকোনো টেলিফোন এক্সচেঞ্জ অফিসে গিয়ে বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া বিমানবন্দরে মন্ত্রণালয়ের কার্যালয়েও বিল পরিশোধ করা যাবে।

এদিকে কুয়েতের নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বিল পরিশোধ না করে যেন কেউ দেশে না যায় সেজন্য কুয়েতের এই উদ্যোগ প্রশংসনীয় বলেও জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।