স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৭
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নামে নতুন একটি সংগঠন এই মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিপুল প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। জার্মানি প্রবাসী শিল্পী মুনিম একের পর এক গান পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন। মীর জাবেদা ইয়াসমিন ইমির আবৃতি মুগ্ধ করেছে সকলকে। এছাড়াও ছোট শিশু কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানে নারীদের চেয়ার খেলা, ছোটদের বিভিন্ন খেলাধুলা ও সবার জন্য লাটারি খেলার আয়োজন ছিলো। এছাড়া বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা।
নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার ও সবাই মিলেমিশে থাকতে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com