shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

জাপানে আয়োজিত হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯

.

জাপানের কানাগাওয়া প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে আয়োজন করা হয় বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০২৩

গত ২৭ আগস্ট সারা দিনব্যাপী সাগামিহারা শহরের তাকাতাবাশি নদীর তীরে পাহাড়ের পাদদেশে এউ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

ফেস্টিভ্যাল পরিচালানার দ্বায়িত্বে ছিলেন ব্যবসায়ী ইলিয়াস মুন্সি। আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন জাপানে দীর্ঘদিন ধরে বসবাসরত সংস্কৃতিমনা এবং বিশিষ্ট ফটো সাংবাদিক শহীদুল হক।
এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেস্টিভ্যাল উপলক্ষে ছিল নানা ধরনের কর্মসূচি। ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের বিনোদন দেওয়ার জন্য জাপানে বসবাসকারী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি ও উত্তরণ-এর সদস্যরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। সঞ্চালনায় ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল।

ফেস্টিভ্যালে নানা ধরনের বাংলাদেশি খাবার, পোশাক এবং জাপান প্রবাসী লেখক পি আর প্ল্যাসিড-এর লেখা বই বিক্রি করা হয়। জয়নাল আবেদিন বাবু, ফরহাদ হোসেন টিটু, ইয়াজিমা দিলু, এমডি আফতাব উদ্দিন, কামরুল হাসান পল, সিরাজুল কাদেরসহ অনেকের আন্তরিকতায় সফল হয় জাপানের এই ফেস্টিভ্যাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।