shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'র আয়োজনে মিউজিক ফেস্ট অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪

.

সিডনিতে গত ২ সেপ্টেম্বর 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'-র আয়োজনে মারানা অডিটোরিয়ামে এক জমকালো মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ডদল সোলস পারফর্ম করেছে। মূলত ব্যান্ডদলটি ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। এই মিউজিক ফেস্টের মূল আয়োজক ছিলেন ফয়সাল আজাদ, মিরাজ হোসাইন ও এনামুল হক। 

অনুষ্ঠান প্রসঙ্গে ফয়সাল আজাদ বলেন, প্রতি বছরের মতো এবছরও আমরা সফলভাবে মিউজিক ফেস্ট সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমরা সত্যি আনন্দিত-গর্বিত। 

আয়োজক মিরাজ হোসাইন বলেন, আমরা অস্ট্রেলিয়া প্রবাসী সকল দর্শকের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেক আয়োজক এনামুল হক বলেন, ব্যান্ডদল সোলস অসাধারণ পারফরম্যান্স করেছে। তারা হল ভর্তি দর্শকদের গানে গানে মাতিয়ে রেখেছে। সব মিলিয়ে ব্যাপক উচ্ছ্বসিত সিডনিবাসী। 
এছাড়া সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, সিডনিতে অনেকদিন পর গান করেছি। হল ভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ঘুম ভাঙা শহরে গানটি করেছি। কারণ বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে উনাকে সব সময় স্মরণ করার চেষ্টা করি। 

সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকশা, যদি দেখো। আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।

আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।