shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ভেনিসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১২

.

ইতালির ভেনিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মেসত্রে সেন্টারের একটি রেস্টুরেন্ট হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সভাপতিত্ব করেন ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিক ঠাকুর।

এসময় প্রধান অতিথি বলেন, ৪৫ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে। তিনি বিশ্বের বুকে বাংলাদেশিদের জাতীগতভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর রাজনীতি শুরু করেছিলেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

সভাপতি আবদুল আজিজ সেলিম বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে যে মুক্তি ও অধিকার এনে দিয়েছিলেন তা আজ আবার আমরা হারিয়ে ফেলেছি। আমাদের রাজনৈতিক স্বাধীনতা হাইজ্যাক হয়ে গেছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের সেই অধিকার ফিরিয়ে আনতে হবে।

ভেনিস বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফান মিয়ার উপস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকী সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি জব্বার মাঝি। বিশেষ অতিথি, উপদেষ্টা আখতার মোল্লা। 

বক্তব্য দেন , সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার, সহসভাপতি ফারুক শেখ, যুবরাজ দেওয়ান, মুনসুর পেদা, ফারুক মালত, শুভ আহমেদ নিরব, জহিরুল ইসলাম, রামিম দেওয়ান, আব্দুল হক, রাজীব খান, সবুজ লাকুরিয়া, শরিফ মৃধা, আব্দুর রহমান প্রমুখ।

প্রধান বক্তা জব্বার মাঝি বলেন, তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে 'টেক ব্যাক বাংলাদেশ' আন্দোলন জোরদার করতে হবে। গণআন্দোলনের মাধ্যমে বিএনপিসহ সকল বিরোধী দলের এক দফার দাবি আদায় করতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।