shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে নোয়াখালী সমিতির সাক্ষাত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৫

.

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সরোয়ারের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেছেন বৃহত্তর নোয়াখালী সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় বেলা ১২ টায় বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া সভাপতি দাতো আক্তার হোসেনের নেতৃত্বে হাইকমিশনের হলরুমে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাত করেন।

এসময় হাইকমিশনার মো. গোলাম সরোয়ার সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ'র উদ্দেশে বলেন, আজকে ভীষণ ভালো লাগছে মালয়েশিয়ার মাটিতে আপনাদের সাফল্যের গল্প শুনে। এখন আমরা গর্ববোধ করি, এ দেশে শুধু আমাদের কর্মী ভাইয়েরা নয়, আছে উদ্যোক্তা, পেশাজীবী, ব্যবসায়ীরাও। আপনারা এক একজন দেশের হাইকমিশনার। সুতরাং দেশের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবেন না। এসময় প্রবাসীদের হুন্ডির প্রতি নিরুৎসাহিত করতে এবং সদ্য চালু হওয়া সার্বজনীন পেনশন স্কিম সুবিধা গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন হাইকমিশনার মো. গোলাম সরোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল, কাউন্সিলর (কনস্যুলার) রাসেল রানা এবং বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী ওবায়দুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ বাহার উদ্দিন, সদস্য ইকবাল হোসাইন, মিজানুর রহমান খাঁন, ফারুক হোসাইন ও ফিরোজ খাঁন।
শেষে হাইকমিশনার মো. গোলাম সরোয়ার সার্ক এর মহাসচিব নিযুক্ত হওয়ায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।