shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ জন নিহত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩১

.

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন– আলমগীর হোসেন ওরফে সাজু (৩০), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। 

দুর্ঘটনার সময় আলমগীর হোসেন প্রাইভেটকার চালাচ্ছিলেন। এ ঘটনায় গাড়িতে থাকা তার স্ত্রী আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আলমগীর ও তার ছেলে জাকিরকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। মেয়ে মাইরাকে হাসপাতালে নেওয়া হলেও অল্প সময়ের মধ্যে তারও মৃত্যু হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লেস্টারশায়ারের হিঙ্কলিতে লরির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় লরির চালক আহত হলেও তেমন গুরুতর নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।