shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৬

.

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা সিডনির লাকেম্বায় একটি ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় এই সভায় আগামী ১০ ডিসেম্বর সিডনির হার্সভিলের সিভিক থিয়েটার হলে বৃহৎ আকারে বাংলাদেশের ‘মহান বিজয় দিবস’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লাকে আহ্বায়ক করে বিজয়ের এই অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়। এই কর্মসূচির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণসহ মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ স্মরণীকা প্রকাশ করা। নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।