shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে টরন্টোয় আলোচনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১০

.

বাংলাদেশের আসন্ন নির্বাচনকে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার উপর গুরুত্বারোপ করে কানাডার বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেছেন, আরেকটি বিতর্কিত নির্বাচন দেশকে খাদের গভীরে ফেলে দিবে।

কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)-কানাডার উদ্যোগে আয়োজিত 'বাংলাদেশের আগামী নির্বাচনঃ গণতন্ত্রের সংকট ও সম্ভাবনা' বিষয়ক আলোচনায় তারা এই অভিমত প্রকাশ করেন। 

বক্তারা বলেন, দেশের শিক্ষা ও রাজনীতির ক্ষেত্রে নীতি ও আদর্শহীনতা, প্রকৃত রাজনৈতিক শূন্যতা, গণতান্ত্রিক পরিবেশের অভাব এবং মূল্যাবোধের অবক্ষয় ধারাবাহিক ভাবে জনগনের অংশগ্রহণশূন্য নির্বাচন, দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের সীমাহীন দৌরাত্ম দেশকে একটি গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে।

টরন্টোর ড্যানফোর্থে টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আলোচনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডঃ জসীম উদ্দিন আহমদ, ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা এবং সাংবাদিক মোঃ আসিউজ্জামান। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন মনির জামান রাজু।

আলোচনায় অংশ নিয়ে ডঃ জসীম উদ্দিন আহমদ বলেন, দেশের ও সমাজের সার্বিক নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের সর্বনেশে পরিবর্তন হয়েছে। এ পরিস্থিতি থেকে বের হতে গেলে অনতিবিলম্বে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করা প্রয়োজন।
তিনি নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কমিশন তার কর্মকাণ্ডের মাধ্যমেই নাগরিকদের তাদের প্রতি আস্থাহীন করে তুলছে। তাদের আচরণ এবং কথাবার্তায় মনে হয়, কমিশন স্বাধীনভাবে নয় বরং ক্ষমতাসীন সরকারের নির্দেশনা অনুসারে কাজ করে। ফলে তাদের পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব কী না তা নিয়ে সংশয় থেকে যায়। 

উপস্থিত শ্রোতা ও দর্শকদের একটি বৃহৎ অংশ এই সংলাপের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করেন এবং দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।