shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সর্বজনীন পেনশনের প্রবাস স্কিম নিয়ে লেবানন দূতাবাসে সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৯

.

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম নিয়ে বাংলাদেশি প্রবাসীদের অবহিত ও উদ্বুদ্ধ করতে লেবাননে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান সভায় সভাপতিত্ব করেন।

রাষ্ট্রদূত বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এসময় রাষ্ট্রদূত লেবাননে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিমে অংশগ্রহণ করার আহ্বান জানান।

সভায় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এসময় অনেক প্রবাসী সর্বজনীন পেনশন স্কিমের প্রবাস স্কিমে রেজিস্ট্রেশন করার আগ্রহ প্রকাশ করেন এবং এ স্কিম নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।