shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বিএসসিএম'র উদ্যোগে মালয়েশিয়ায় শিক্ষামেলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০

.

মালয়েশিয়ার কুয়ালালামপুর হোটেল জি টাওয়ারের গ্রান্ডবলরুমে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) এক শিক্ষামেলা ও সাংস্কৃতিক উৎসবের করতে যাচ্ছে বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া (বিএসসিএম)।

রবিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিন্তাং পিঠাঘর রেস্টুরেন্টে উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশী স্টুডেন্টস কমিউটি অফ মালয়েশিয়ার সভাপতি এ কে এ লিটন, প্রতিষ্ঠাতা আবহায়ক মো. রমজান, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ মোল্লা, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িক নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং মেলার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়।  

এসময় আয়োজক বৃন্দ জানান মেলায় শিক্ষামূলক সেমিনার, উচ্চশিক্ষা বিষয়ক তথ্য প্রদান, অনুপ্রেরণামূলক গল্প উপস্থাপন, বিভিন্ন জেলার মানুষের অংশগ্রহণে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা 'আমার জেলাই সেরা' ফ্যাশন শো, ফটো কনটেস্ট, বেবী ব্যান্ড, জাদু প্রদর্শনী, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটক, নৃত্য, গান ছাড়াও বাংলাদেশ থেকে আগত বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান, বাংলার ঐতিহ্যবাহী বালিশ খেলা, চেয়ার সেটিং, হাতে মেহেদী লাগানো এবং সেরা পোশাক পরিধানকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

এছাড়াও আগত দর্শনার্থীদের জন্য থাকছে লাকী কুপন। লাকী কুপনে থাকছে বিজয়ী ১ম পুরস্কার কুয়ালালামপুর টু ঢাকা এয়ার টিকিটসহ আরো আকর্ষণীয় দশটি পুরস্কার। সাংবাদিক সম্মেলনে মালয়েশিয়া প্রবাসী সকল কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে মেলায় আমন্ত্রণ জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।