shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি রাস্তার নাম বাংলা প্লেস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩

.

অকল্যান্ডের মেসি সাবার্বে একটি রাস্তার নাম বাংলা প্লেস। ২০০৮ সালের প্রথম দিকে এই রাস্তাটির উদ্বোধন করা হয়। অকল্যান্ড প্রবাসী মোঃ মনসুর রহমানের দেশ প্রেম এবং অক্লান্ত পরিশ্রমের ফসল এই বাংলা প্লেস। তিনি স্থানীয় সিটি কাউন্সিলের অনুমোদন নিয়ে বাংলা প্লেস নামে রাস্তাটি নির্মাণের পাশাপাশি এই রাস্তার দুই পাশে ছোট বড় মোট ৩৫ টি বাড়ি নির্মাণ করেন। 

১৯৮৭ সালে মো. মনসুর রহমান ভাগ্য অন্বেষণে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাড়ি জমান। নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। 

মোঃ মনসুর রহমান বলেন, 'আমি আমার বাংলাদেশকে ভালবাসি। সব সময় ভাবতাম সময় সুযোগ হলে এই প্রবাসে দেশের নামে কিছু করবো। আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমি এই বাংলা প্লেসের একটি বাড়িতে থাকি। মনে হয় যেন বাংলাদেশেই আছি।' 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।