স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬
নানা কর্মসূচির মধ্য দিয়ে জার্মানির বন্দরনগরী হামবুর্গে অনুষ্ঠিত হয়ে গেল জাগরণ জার্মান বাংলাদেশ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এদিন সংগঠনের সদস্যদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হোন সংগঠনের শীর্ষ নেতা এ্যাপলো এলাহী। এছাড়া সমাজকর্মী স্বরনা আহাম্মেদকে সহ-সভাপতি ও ঈমন রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নির্বাচন বাংলাদেশ সমিতি হামবুর্গের সাবেক সভাপতি শাহ আলম খান ছাড়াও আজহার হোসেন, মহসিন শাহ, খোকন খান, রাজীয়া এ্যাপলো এলাহী, সিমু শাহ, আশিষ কুমার ও ভুট্র আহাম্মেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নবনির্বাচিতরা আসছে দুই বছরের জন্য জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সুখ দুঃখে কাছে থাকার পাশাপাশি যেকোন দুর্যোগ দুর্বিপাকে দেশ ও দেশের মানুষের জন্য এগিয়ে আসার প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com