shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে ফিস্ট ক্যাম্বেলটাউন অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭

.

সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত ‘ফিস্ট ক্যাম্বেলটাউন’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মিন্টুর রেডফার্ন পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়।

ক্যাম্বেলটাউনের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এই অনুষ্ঠানে বহু সাংস্কৃতিক মজাদার রান্নার প্রদর্শনী, স্টেজ পারফরম্যান্স, শিশুদের খেলনা সামগ্রী, মেহেদি ট্যাটু-সহ বিভিন্ন স্টলের পাশাপাশি ছিল বাচ্চাদের জন্য বিনোদনমূলক রাইড। অনুষ্ঠানে অন্যান্য বহুজাতিক ভাষা-ভাষীদের সাথে কিশলয় কচি কাচা বাংলা গান পরিবেশন করে।

প্রায় ৩২টি দেশের পতাকা সংবলিত র‌্যালিতে বাংলাদেশের পতাকাও প্রদর্শিত হয়। বিভিন্ন দেশের খাবারের রেসিপি প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী বহুজাতিক ভাষা-ভাষীদের আকৃষ্ট করে।

ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ বহুজাতিক ভাষা-ভাষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের উপস্থিতি ও আগ্রহ আমাদের প্রেরণার উৎস। কাউন্সিল সব সময়ই বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বদ্ধপরিকর।

কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, এই আয়োজন প্রতিবেশীর সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আরও জানা, বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ তৈরি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।