shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রীকে প্রবাসীদের শুভেচ্ছা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০

.

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে যাওয়ার পথে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে যাত্রা বিরতি করেন। এসময় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম তাকে স্বাগত জানান। লন্ডনে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিগণ, লন্ডন আওয়ামী লীগ ও যুব লীগের নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেনকে ফুল দিয়ে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক ড. মিসবাহুর রহমান মিসবাহ, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি জুবায়ের সেলিম, নর্থ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, নিউহ্যাম আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আব্দুল বাছিত, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।