shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বার্সেলোনায় ওপেন কনসার্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১

.

স্পেনের বার্সেলোনায় স্থানীয় বাঙালি যুব সংগঠন 'বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন' আয়োজিত ওপেন কনসার্টে বাংলা গানে নাচে মেতে উঠলেন প্রবাসী বাংলাদেশিরা। ১৬ সেপ্টম্বর, শনিবার সান আন্থনী চত্ত্বরে আয়োজিত এ কনসার্টে বার্সেলোনা ও আশেপাশের প্রবাসীরা নিজেদের পরিবার-পরিজন নিয়ে যোগ দেন।

স্থানীয় সময় বিকেল ৬টায় আয়োজক সংগঠন 'বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন' এর সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। মিরন নাজমুলের প্রাণবন্ত উপস্থাপনায় এ পর্বে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কনস্যুলার রামন পেদ্রো বেরনাউস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্মকর্তা সারা বেলবেইদা, নুরিয়া সেররা, এভা বারো, এসতের মিরাইয়েস, আলবা সালমেরন। এ ছাড়াও অতিথি ছিলেন কাতালান সংসদের সাবেক সিনেটর রবার্ট মাসি নাহার।

বক্তব্য দেন 'বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন' এর সভাপতি নূরে আমিন টোকন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, ফয়সল আহমেদ, জামিল হোসেন, মামুন মোল্লা, সুমন দেওয়ান, হিমেল আহমেদ, রাফিকুল হক, সোহেল সামাদ প্রমুখ।

মাসুদা পারভিন মুন্নি এবং রুমাইশা সুলতানা শাওন এর যৌথ উপস্থাপনায় কনসার্টে গান পরিবেশন করেন প্রীতম আহমেদ, শ্রাবণী বড়ুয়া, মর্তুজা মুন্না, মানসিব, ওমি রহমান, মঞ্জু স্বপন, রাজু গাজী, আহনা দিবা, বর্ষা মজুমদার, ফয়সল আহমেদ ও  নজরুল ইসলাম। তাদের মন মাতানো গান উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা।

ওপেন কনসার্ট ঘিরে সান আন্থনী চত্ত্বরে ফুচকা, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা, চটপটি, বিরিয়ানি, আচার, পান সুপারিসহ নানা খাবারের সমাহার নিয়ে কয়েকটি স্টল পসরা সাজিয়েছিল, যা দর্শনার্থীদের আগ্রহের সৃষ্টি করে। 

এ কনসার্টে হাজারো বাঙালির উপস্থিতিতে বার্সেলোনার সান আন্তনি খোলা ময়দান পরিণত হয় বাঙালিদের মিলনমেলায়।
কনসার্টের অন্যতম আয়োজক এবং ইয়াং ফেডারেশনের সভাপতি নূরে আমিন টোকন জানান, বার্সেলোনায়  বাংলাদেশিদের আয়োজনে এরকম কনসার্ট এবারই প্রথম। তিনি এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।