shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় নদীতে মিলল বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭

.

মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ের জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের একটি নদী থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ইরফান সাদিক (২১)। স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (বোম্বা) কর্মকর্তারা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

ইরফান সাদিক আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তিনি সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

সারাওয়াক বোম্বার সূত্রে জানা গেছে, বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে ওই শিক্ষার্থীর মরদেহ খুঁজে পায় রেসকিউ টিম। পরে মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইরফান সাদিকের বাড়ি বাংলাদেশে কোথায় তা জানা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।