shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

কানাডায় নিহত শিক্ষার্থী মুনমুনের জানাজা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২

.

কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ কমিউনিটি, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এবং বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

মুনমুন গত ১৪ সেপ্টেম্বর সকালে ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গাড়ির চাপায় নিহত হন। তার মরদেহ বর্তমানে ক্যালগেরির ফিউনারেল সার্ভিসে (হিমঘরে) রাখা হয়েছে। তার মরদেহ চলতি সপ্তাহে ঢাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ২১ বছর বয়সী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী ফাইরুজ শাফিন মুনমুনের বাবা-মা দুজনেই চিকিৎসক, তারা ঢাকায় থাকেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো মুনমুন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। মুনমুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।