shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬

.

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে 'সর্বজনীন পেনশন স্কিম-২০২৩' বিষয়ে স্থানীয় প্রবাসীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় কনস্যুলেট প্রাঙ্গনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। 

কনসাল জেনারেল উপস্থিত সিডনি প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। এ সময় তিনি বলেন, সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সকল শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি জানান সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সকল নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহতী উদ্যোগ। পেনশন স্কিমের অর্থ করমুক্ত এবং প্রবাস থেকে প্রেরণে ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনাও মিলবে। তিনি অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিমে অংশগ্রহণ করার জন্য আহবান জানান। 

এছাড়াও তিনি উপস্থিত সকলকে পেনশন স্কিমের উপকারিতা অন্যান্যদের মাঝে যথাযথভাবে পৌঁছে দেয়া এবং বাংলাদেশি আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনকে পেনশন স্কিমে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদানের জন্য অনুরোধ জানান। সভায় পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া, সুযোগ সুবিধা বিষয়ের উপর একটি বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন এবং পেনশন ব্যবস্থার তথ্য সম্বলিত পুস্তিকা বিলি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।