shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২

.

ক্রীড়া সৃষ্টি করে বন্ধুত্ব, ক্রীড়া তৈরি করে একতা, ক্রীড়া নিশ্চিত করে সহযোগিতা ও সহমর্মিতা। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বিশ্বাস করে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি ক্রীড়া মনস্ক মানবিক মানসিকতা সৃষ্টিও অতীব জরুরি। আর তাই "সবার জন্য ক্রীড়া আর বিজয়ীও সবাই" এই মূলমন্ত্রকে ধারণ করে সুস্থ বিনোদন খেলাধুলার জন্য বাংলা স্কুলের বার্ষিক কার্য তালিকায় একটি দিন স্বভাবতই ধার্য করা আছে।  

আজ ২৪ সেপ্টেম্বর ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল প্রাঙ্গনে এই বহু প্রতিক্ষীত ক্রীড়া উৎসবের আসর বসে। সকাল দশটায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গেয়ে এবং ট্র্যাডিশনাল কাস্টোডিয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজনের সূচনা করেন স্কুলের সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান। দৌড়, স্মৃতিশক্তি চর্চা, সাধারণ জ্ঞান পরীক্ষা, বল কিকিং, বোলিং, সাত চারা, এক পায়ে লম্ফ, ফুল টোকা, দড়ি লাফানোসহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় ছাত্রছাত্রীরা অত্যন্ত আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এই ক্রীড়া উৎসবে যোগদান করেন। 

বার্ষিক এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান, শুভাকাঙ্ক্ষী ও সাবেক অভিভাবক নাহার খান সন্ধ্যা, অধ্যক্ষ রুমানা খান মোনা, শ্রেণি শিক্ষক শায়লা ইয়াসমীন নুসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল, নুসরাত মৌরি ও সায়মা হক। ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও এর তত্ত্বাবধায়নে এবারের ক্রীড়া উৎসব পরিচালনা করেন কার্যকরী কমিটির সদস্য ইয়াকুব আলী। খেলা পরিচালনায় সহযোগিতা করেন আসাদ, তাবাসসুম, মিতু, লিন্ডা, টপি, লুৎফা, সিলভিয়া, ইয়াসমীন, ম্যাগডালিনা, নূরীণ, আলিশা, দৃপ্ত, সৃজা প্রমুখ।
আপ্যায়নে ছিলেন নুরুল ইসলাম শাহিন, ফায়সাল খালিদ শুভ, মসিউল আজম খান স্বপন, আজিজুর রহমান, মৃন্ময় পাল, সুমিত রায়, জিশান আলী, রঞ্জন পাল, মাসুদ পারভেজ ও কাজী আশফাক রহমান। দুপুর আড়াইটায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও আকর্ষণীয় ক্রীড়া উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।